জাতীয়

ধর্ষকদের নাম-পরিচয় ভালোভাবে প্রচারের নির্দেশ: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়— সচেতনতা সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করলে নারীরা সমাজে প্রতিষ্ঠা পাবেন— তবে নিজেদেরই সেই ক্ষমতা অর্জন করতে হবে।

শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

নারী দিবস উদযাপন অনুষ্ঠানে ধর্মের নামে যারা নারীর অগ্রযাত্রা থামাতে চায় তাদেরও সমালোচনা করেন শেখ হাসিনা।

ধর্ষকদের বিরুদ্ধে নেয়া কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি তাদের নাম-পরিচয়, চেহারা ভালোভাবে প্রচার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, প্রায়ই দেখি শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ। যারা এসব করে তারা সমাজের শত্রু, তাদের প্রতি ঘৃণা।

এ সময় বিভিন্ন ক্ষেত্রে নারীদের সফল অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ধর্মের নামে যারা নারীর অগ্রযাত্রা থামাতে চায় তাদেরও সমালোচনা করেন।

তবে ভীত না হয়ে অধিকার আদায় এবং ক্ষমতা প্রয়োগে নারীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

জাতির পিতা নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, সমাজ গড়ে তুলতে সকলকে একহয়ে কাজ করতে হবে।

শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, প্রয়োজন সচেতনতা বলেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ