দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সরকারের মন্ত্রীরা।
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেন, উন্নত দেশে পরিণত হতে এরইমধ্যে সরকার দক্ষতা উন্নয়নে কারিগরি শিক্ষার ওপরে গুরুত্ব দিয়েছে সরকার।
ভিন্ন ভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে দেড় কোটি তরুণদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার বলেন স্পিকার শিরীন শারমীন চৌধুরী।
আর এসবের সঠিক বাস্তবায়ন করতে পারলেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে সহজ হবে।
আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পরস্পরের অভিজ্ঞতা বিনিময় ও অংশীদারিত্বে দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে স্কিলস্ কনফারেন্সের আয়োজন করেছে সরকারের কারিগরি ও মাদ্রাসা বিভাগ।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে স্পিকার ড. শিরীন শারমীন এ কনফারেন্সের উদ্বোধন করেন।
সেখানে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এরই মধ্যে সরকার মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করে চলেছে।
আর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার এরইমধ্যে প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।
এমনকি শ্রম বাজারের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান তিনি।
আর পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন গুরুত্ব দেন শ্রমবাজারের ওপর।
দেশের একটা বড় অংশ প্রবাসে থাকে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই।
দিনব্যাপী এ সেমিনারে দেশি-বিদেশি অতিথি সরকারি বেসরকারি কর্মকর্তা অংশ নিয়েছেন।