জাতীয়

নিরপরাধ কাউকে গুলি করে না পুলিশ : কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

নিরপরাধ কোনো ব্যক্তিকে গুলি করে হত্যা করে না পুলিশ – এ দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেস মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত ‘মাদকবিরোধী সমাবেশে’ তিনি এ কথা বলেন।

এ সময় মাদকবিক্রেতাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকবিক্রেতাদের মধ্যে যারা আত্মসমর্পণ করতে চান তাদেরকে আইনি সহায়তা দেয়া হবে।

করা হবে পুনর্বাসনের ব্যবস্থা অন্যথায় তালিকা ধরে দেশজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে, তাদের জেলখানায় যেতেই হবে। আর অস্ত্রের ব্যবহার করলে তার কী পরিণতি হবে, সেটা বুঝতেই পারছেন এমন হুঁশিয়ারি দেন তিনি।

মন্ত্রী বলেন, বিনা অপরাধে কাউকে গুলি করা হয় না বরং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। আর কোনো অভিযানে গেলে মাদকবিক্রেতারা অবৈধ অস্ত্রের ব্যবহার করলেই ক্রসফায়ারের ঘটনা ঘটে।

সুশীল সমাজের তরফ থেকে ওঠা ‘বিনাবিচারে হত্যা’র অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী তার কথা তুলে ধরেন।

মাদকবিক্রেতাদের তালিকা তৈরি করার কথা জানিয়ে কামাল বলেন, দেশজুড়ে কাউকে ছাড় দেয়া হবে না। মাদকবিক্রেতারা তাদের ব্যবসা ছেড়ে দিন নয়তো এ ব্যবস্থা চলতেই থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যা বলেন তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

মাদককে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করবো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজানোর জন্য যা যা করণীয় তার সব করা হচ্ছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, আমরা ‘জিরো টলারেন্স’র কথা বলেই বসে নেই। প্রত্যেক জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস করা হয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করা হয়েছে— মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই।

কথাসাহিত্যিক ও মনোবিদ ড. মোহিত কামাল বলেন, মাদক আমাদের বিবেককে ধ্বংস করে দেয়। মাদকের প্রভাবে বিবেকহীন শূন্য জাতি গড়ে উঠবে। যুবসমাজের মৃত্যুর আগে মৃত্যু হয়ে যাচ্ছে। তাই আন্দোলনটা শুরু করতে হবে ঘর থেকে।

চিকিৎসক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. অরূপ রতন চৌধুরী বলেন, ইয়াবা তিলে তিলে যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু মিয়ানমার থেকে ইয়াবা আসা আমরা বন্ধ করতে পারছি না। ৭৫ লাখ মাদকাসক্তের মধ্যে ৮২ ভাগই তরুণ। মাদকের কারণে গত ১০ বছরে সন্তানদের হাতে ২০০ বাবা-মা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

পরে সমাবেশ শেষে ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ পাঠ করান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ