জাতীয়

জ্ঞান অর্জনই সাফল্যের মূলমন্ত্র: অর্থমন্ত্রী

আ হ ম মোস্তফা কামাল
আ হ ম মোস্তফা কামাল

জ্ঞান অর্জনই সাফল্যের মূলমন্ত্র বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

রোববার রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যিনি যত বেশি জ্ঞান অর্জন করবেন তিনি তত বেশি সফল হবেন।

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বারিধারা ক্যাম্পাসে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী।

এ সময় সন্তানদের বেশি সময় দেয়ার জন্য অভিভাবকদের আহ্বান জানান তিনি।

ঘুষ খাওয়া ও দেয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের দৃঢ় সংকল্পবদ্ধ হতে বলেন অর্থমন্ত্রী।

পুরস্কার বিতরণ শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ এম রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিক গ্রুপ, লোটাস কামাল গ্রুপ ও সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ