জাতীয়

রোহিঙ্গা ক্যাস্প: দেশি-বিদেশি এনজিওগুলোর ওপর কঠোর নজরদারির নির্দেশ

রোহিঙ্গা ক্যাস্প: দেশি-বিদেশি এনজিওগুলোর  ওপর কঠোর নজরদারির নির্দেশ
রোহিঙ্গা ক্যাস্প: দেশি-বিদেশি এনজিওগুলোর ওপর কঠোর নজরদারির নির্দেশ

রোহিঙ্গাদের নিয়ে কাজ করা দেশি-বিদেশি এনজিওগুলোর কার্যক্রম কঠোর পর্যবেক্ষণ ও নজরদারির মধ্যে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ নির্দেশনা দেন এ কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোহিঙ্গাদের সেবা দেয়ার নামে কিছু এনজিও বিদেশ থেকে টাকা এনে নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করে ৭৫ ভাগ, বাকি মাত্র ২৫ ভাগ খরচ করে রোহিঙ্গাদের জন্য এ তথ্য উঠে এসেছে গোয়েন্দা রিপোর্টে বলে জানান তিনি।

যেসব এনজিও বিদেশ থেকে টাকা এনে নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করে তাদের বিষয়টি খতিয়ে দেখে তাদের তালিকা করে ব্যবস্হা নেয়া হবে জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, এসব এনজিওর তালিকা করার জন্য বৈঠকে গোয়েন্দা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার জন্য সেখানকার সব ধরনের অবকাঠামো প্রস্তুত রয়েছে, সুবিধাজনক সময় তাদেরকে সেখানে নেয়া হবে বলেন আ ক ম মোজাম্মেল হক।

রোহিঙ্গাদের সুবিধা দেয়াটা সরকারের অগ্রাধিকার এ কথা জনিয়ে মন্ত্রী আরো বলেন, বৈঠকে সীমান্ত দিয়ে মাদক দ্রব্য যাতে না আসে সে ব্যাপারে আরো বেশী সচেতন হওয়ার নির্দেশ দেয়া হয়েছে বিজিবিকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ