জাতীয়

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় এখনো ৭ বাংলাদেশি নিখোঁজ

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় এখনো ৭ বাংলাদেশি নিখোঁজ
নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় এখনো ৭ বাংলাদেশি নিখোঁজ

নিউজিল্যান্ডে মর্মান্তিক সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত সাত বাংলাদেশি নিখোঁজ রয়েছে।

হাসপাতালে গুরুতর আহত অবস্থায় রয়েছেন দুইজন। তারমধ্যে একজন নারীর বুকে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। আরেকজনের পায়ে গুলি লেগেছে, তার সেই পা কেটে ফেলতে হয়েছে।

শনিবার অকল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

অকল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল জানান, ঘটনা পর থেকে নিউজিল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির লোকজন খবর নেয়া হয়েছে, তার মধ্যে সাত জনকে ফোনে পাওয়া যায়নি। গতকাল তারা ঘটনাস্থলে ছিলেন। আমাদের আশঙ্কা, হয়তো এ সাতজন মারা গেছেন।

শফিকুর রহমান আরো বলেন, আমরা এখন আনুষ্ঠানিকভাবে জানি না, কতজন মারা গেছে, কর্তৃপক্ষ তদন্ত করছে। মৃতদেহগুলো ঘটনাস্থলেই রয়েছে আজই জানতে পারবো।

শফিকুর রহমান বলেন, শুনেছিলাম ডা. সামাদের স্ত্রী মারা গেছেন, তবে তিনি বেঁচে আছেন আর তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, ডা. সামাদ যে বেঁচে নেই, আনুষ্ঠানিকভাবে এটি তাকে এখনও জানানো হয়নি।

গতকাল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে নারী, শিশুসহ ৪৯ জন মুসল্লিকে হত্যা করা হয়। ক্রাইস্টচার্চের আল নূর মসজিদের ৪১ জন এবং লিনউডের আরেকটি মসজিদে আট মুসল্লি। এই সন্ত্রাসী হামলার সময় আল নূর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে ঢোকার কিছুক্ষণ আগে ওই হামলার ঘটনা ঘটে। ফলে অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ