জাতীয়

আন্দোলনের নামে ভিসির বাসায় আক্রমণ গ্রহণযোগ্য নয়

শেখ হাসিনা
শেখ হাসিনা

আন্দোলনের নামে ভিসির বাসায় আক্রমণ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত নেতাদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।

যেকোনো আন্দোলন ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্রকারীরা সচেষ্ট থাকবে ব্যাপারে সতর্ক থাকার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ তৈরিতে স্কুল কেবিনেট তৈরি করা হয়েছিল। তারুণ্যের মেধা দেশের উন্নয়নে লাগাতে চাই। ডাকসু নির্বাচনের মাধ্যমে সুস্থ রাজনীতির ধারা ফিরে আসবে।

ডাকসু ও হল সংসদে নির্বাচিত সকলকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নির্বাচনে কে জিতলো আর কে জিতলো না, সেটা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে এটাই একজন রাজনৈতিক নেতার দায়িত্ব।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে গণভবনে পৌঁছান ডাকসু ও হল সংসদের নবনির্বাচিতরা। আজ শনিবার দুপুরের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য গণভবনে যান ছাত্রনেতারা।

ডাকসু'র ২৫জন ও ১৮টি হল সংসদের ছাত্রনেতারা যোগ দেন এ সাক্ষাতকার অনুষ্ঠানে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১৩টি এবং ২টি বিআরটিসি'র বাসে করে যান তারা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং প্রতিটি হলের প্রাধ্যক্ষও গেছেন গণভবনে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে ডাকসুতে জয়ীদের পাশাপাশি ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিসহ সংগঠনটির অনেক নেতারাও গণভবনে গিয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ