প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে নিজের মায়ের প্রতিচ্ছবি দেখতে পান বলে জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। শনিবার বিকেলে গণভবনে প্রধানমস্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
একই সঙ্গে ডাকসু কার্যকরে প্রধানমন্ত্রীর সহায়াতাও চেয়েছেন তিনি। হল সংসদের নেতারা আবাসিক শিক্ষার্থীদের ও হলের নানা সমস্যর কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী তাদের সব ধরনের সহায়াতর আশ্বাস দেন।
এর আগে গণভবনে পৌছালে বিকালে ডাকসু ও হল সংসদের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক খোজ খবর নেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: