বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ
রোববার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ব্যাপক আয়োজন থাকবে বছরজুড়ে বলে জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এরপর একে একে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
এ সময় দলের নেতারা বলেন, বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা।
নেতারা জানান, আগামী বছর মুজিববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রোববার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
শ্রদ্ধা নিবেদন শেষে ৩২ নম্বর বাড়িতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ
বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন তার কন্যা শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ব্যাপক আয়োজন থাকবে বছরজুড়ে বলে জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর ধানমন্ডির ৩২ নম্বরে নামে জনতার ঢল। একে একে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠন। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।