জাতীয়

শুরু হলো মুজিব বর্ষের ক্ষণগণনা

শুরু হলো মুজিব বর্ষের ক্ষণগণনা
শুরু হলো মুজিব বর্ষের ক্ষণগণনা

শুরু হলো মুজিব বর্ষের ক্ষণগণনা। ২০২০ সালে ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর দিন থেকে এ বর্ষের সূচনা হবে। যা পরের বছর ২০২১ এ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উৎসবের সাথে একাকার হবে।

মুজিববর্ষ উদযাপনে এরই মধ্যে রাষ্ট্রীয়ভাবে দুটি কমিটি করা হয়েছে। ২০ মার্চ প্রথম যৌথভাবে বসবে এ কমিটি।

কমিটির সদস্যরা জানিয়েছেন, বছর জুড়ে দেশব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে মুজিববর্ষকে জাতীয় উৎসবে রূপ দেয়া হবে।

২০২০ সালের ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ওইদিন থেকেই সূচনা মুজিববর্ষের। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে রাষ্ট্রীয়ভাবে দুটি কমিটি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি করে ১০২ সদস্যের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি আর জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে সভাপতি করে করা হয়েছে ৬১ সদস্যের উদযাপন বাস্তবায়ন কমিটি।

আগামী ২০ মার্চ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে হবে কমিটি দুটির যৌথসভা বলে জানান কামাল আবু নাসের চৌধুরী।

বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন প্রকাশনা, প্রদর্শনীর পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে ও আন্তর্জাতিক পর্যায়ে বঙ্গবন্ধুকে তুলে ধরতে নানা উদ্যোগের বিষয়ে আলোচনা হবে সভায়।

কমিটির সদস্য অধ্যাপক হারুন-অর-রশিদ ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম জানান, ২০২১ সালে স্বাধীনতার সূর্বণজয়ন্তীর সঙ্গে একীভূত হয়ে যাবে মুজিববর্ষ।

প্রথম যৌথসভায় মূলত মুজিববর্ষ উদযাপনে নীতিগত কিছু সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান কমিটির সদস্যরা।

তারা বলেন, মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণের পরিকল্পনা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ