বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করা সম্ভব হয়েছে –এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন উপলক্ষে রোববার রাজধানীর সিদ্বেশ্বরী কলেজে অনুষ্ঠিত আলোচনায় এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
৬ দফা ও ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কীভাবে স্বাধীনতার আন্দোলনে ভূমিকা রেখেছেন সেটাও তুলে ধরেন কামাল।
মন্ত্রী বলেন, আগামী বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকী বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: