জাতীয়

নিউজিল্যান্ডে হামলার নিন্দা-শোক জানিয়ে শেখ হাসিনাকে ট্রুডোর ফোন

নিউজিল্যান্ডে হামলার নিন্দা-শোক জানিয়ে শেখ হাসিনাকে ট্রুডোর ফোন
নিউজিল্যান্ডে হামলার নিন্দা-শোক জানিয়ে শেখ হাসিনাকে ট্রুডোর ফোন

নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও শোক জানিয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এ সময় বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যদের কোনো রকম ক্ষতি না হওয়ায় জাস্টিন ট্রুডো স্বস্তি প্রকাশ করেন।

দুই প্রধানমন্ত্রীই বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান।

এদিকে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় কানাডার নিহতদের পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, পৃথিবীতে ইসলাম বিদ্বেষ ও ঘৃণার কোনো স্থান নেই। এর প্রভাব খুবই ভয়াবহ।

এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে এমন মন্তব্য করেন ট্রুডো।

কানাডার অন্টারিওর অটোয়ার দক্ষিণ নিপেন মুসলিম কমিউনিটি মসজিদে তিনি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজনের বক্তব্য শোনেন এবং কিভাবে নিরাপদ ও সমন্বিত সমাজ গড়ে তোলা যায় সে বিষয়ে মতামত তুলে ধরেন।

গত শুক্রবার জুমার নামাজের সময় মুসল্লিদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেন ট্রুডো। নিজের ফেসবুক পেজে পোস্ট করা বিবৃতিতে ট্রুডো বলেন, প্রার্থনার সময় মানুষকে আক্রমণ করা অত্যন্ত বেদনার এবং নিউজিল্যান্ডে আজ যে গুলির ঘটনা ঘটেছে তার কঠোর নিন্দা করছে কানাডা। হতাহত এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। নিউজিল্যান্ড এবং বিশ্ব মুসলিম জনগোষ্ঠীর মতোই আমরা আজ শোকাহত।

জুমার নামাজের পর ক্রাইস্টচার্চের দুটি মসজিদে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে চালানো ভয়াবহ এই হামলায় শেষ খবর পর্যন্ত ৫০ জন নিহত হয়েছেন। গণহত্যা চালানোর আগে অস্ট্রেলীয় বংশোদ্ভূত এক শ্বেতাঙ্গ হামলাকারী অনলাইনে একটি পোস্ট করে জানায়, সে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদে বিশ্বাসী। দখলদারদের (অভিবাসী) ওপর প্রতিশোধ নিতেই সে এই হামলা করেছে। অবশ্য তাকে এবং আরও তিনজনকে আটক করেছে নিউজিল্যান্ডের পুলিশ। নিহতদে মধ্যে বেশ ক’জন বাংলাদেশিও রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ