জাতীয়

বঙ্গবন্ধুর জাতীয় ঐক্যের ডাক আজও প্রাসঙ্গিক: শেখ হাসিনা

 শেখ হাসিনা
শেখ হাসিনা

বাংলাদেশ স্বাধীনের পর দেশের অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন তা আজকের দিনেও প্রাসঙ্গিক—বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির জনকের জন্মবার্ষিকী ও শিশু দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলছিলেন তখনও বারবার একের পর এক ষড়যন্ত্র হয়েছে। তখন দেশের অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছিলেন তা আজকের দিনেও প্রাসঙ্গিক।

যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ কিংবা অস্ত্রপাচারকারীরা যাতে আর কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে সেজন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উন্নয়নের ধারা অব্যাহত রেখেই বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে সরকার এগুচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০ সালে জাতির জনকের জন্মশত বার্ষিকী উদযাপনে এখনই প্রস্তুতি নিতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভানেত্রী।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বাবা, একজন নেতা এবং একজন রাষ্ট্রনায়ক হিসেবে কেমন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব, সেসব স্মৃতিচারন করেন।

শেখ হাসিনা বলেন, একটি পরিকল্পিত দেশ গঠনে বঙ্গবন্ধু সব ব্যবস্থা করে রেখে গিয়েছিলেন। তবে সেনা আইন ভঙ্গ করে সংবিধান লঙ্ঘন করে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে ভোটের রাজনীতি বন্ধ করে দেয়। জিয়া মানুষের ভোটাধিকার ধ্বংস করেছে।

পরর্বতীতে জামাতকে নিজ দলে যুক্ত করায় সমালোচনা করে, আর যাতে কোনো যুদ্ধাপরাধী , দুর্নীতিবাজ রাষ্ট্র ক্ষমতায় যাতে আসতে না পারে সেজন্য সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে আবার পূর্নগঠনের কাজ শুরু করে—উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দুশাসন উল্লেখ করে মানুষ আওয়ামী লীগে আস্থা রেখেই আবারও রাষ্ট্র ক্ষমতায় দেখতে চেয়েছে। এবং জনগনের ভোটেই আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে যাচ্ছে।

২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষীকি উদযাপনে বছর জুড়ে মুজিবর্ষ ঘোষণা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তাই এখন থেকেই সে প্রস্তুতি নিতে নেতা কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ