বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচের দেয়া প্রতিবেদন সঠিক নয় উল্লেখ করে প্রতিষ্ঠানটিকে আরো বস্তুনিষ্ঠ প্রতিবেদন দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্বে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার নিষেধাজ্ঞায় জাতিসংঘকে অনুরোধ করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ক্রাইস্টচার্চে হামলায় ৫ জন বাংলাদেশি মারা গেছেন। আহত হয়েছেন ২ জন আর নিখোঁজ আছেন এক বাংলাদেশি।
এদিকে, বাংলাদেশিদের নিউজিল্যান্ড ভ্রমণের বিষয়ে সতর্ক জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: