জাতীয়

বাসচাপায় বিইউপির শিক্ষার্থীর মৃত্যু, কাল আবার অবরোধ

রাজধানীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর প্রগতি সরণি এলাকায় বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী মারা যাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ আজকের মতো স্থগিত করেছে।

তবে কাল-বুধবার আবার তারা এ কর্মসূচি পালন করার জন্য সহপাঠীদের বসুন্ধরা আবাসিক এলাকার গেইটে আসতে বলেছে।

মঙ্গলবার সন্ধ্যার ৬টার আগে এদিনের মতো বিক্ষোভ কর্মসূচি শেষ করার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

তাদের পক্ষে মাইশা নূর নামে বিশ্ববিদ্যালয়টির একজন শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৬টায় তারা সড়ক অবরোধ উঠিয়ে নেবেন। বুধবার সকাল ৮টায় আবার সড়কে অবস্থান নেবেন।

সহপাঠীদের বসুন্ধরা আবাসিক এলাকার গেইটে আসার কথা জানান তিনি।

বিকেলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে বিক্ষোভে সংহতি জানান ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর।

ঢাকার নর্দ্দায় সড়ক অবরোধ করে বিক্ষোভকারী শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছে নূর শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, এ আন্দোলনে আঘাত করা হলে ‘দাত ভাঙা’ জবাব দেয়া হবে।

বেলা ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানান-তবে তাতে সাড়া মেলেনি, পাল্টা শিক্ষর্থীরা প্রশ্ন রাখেন জাবালে নূর পরিবহন এখনো চলছে।

মেয়র বলেন, দেশের প্রচলিত আইনে বাসচালকের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। সুপ্রভাত পরিবহনের কোনো বাস ওই রুটে চলতে দেয়া হবে না। নিহত আবরারের নামে সেখানে তিন-চার মাসের মধ্যে একটি পদচারী-সেতু নির্মাণ করা হবে।

মেয়র আরও বলেন, খুব শিগগির ছয়-সাতটি প্রতিষ্ঠানের মাধ্যমে রাজধানীর বাস চলাচল একটি পদ্ধতির আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, সব ব্যবস্থা নেয়া হবে, অবরোধ তুলে নেন।

পাল্টা প্রশ্ন রাখেন জাবালে নূর পরিবহন এখনো চলছে—এখনো প্রতিদিন সড়কে প্রাণহানি ঘটছে।

অবরোধকারীদের এমন প্রশ্নের পর মেয়র ঘটনাস্থল ত্যাগ করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আট দফা দাবি তুলে ধরেন:

দাবিগুলোর মধ্যে রয়েছে: বাসচালকের শাস্তি, নতুন বাসচালকেরা যেন যথাযথ নিয়মে ড্রাইভিং লাইসেন্স পান, গুরুত্বপূর্ণ এলাকায় জেব্রাক্রসিংয়ের ব্যবহার, জেব্রাক্রসিংয়ের সামনে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন, প্রগতি সরণির সামনে পদচারী-সেতু স্থাপন।

সকালে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সিনথিয়া সাংবাদিকদের বলেন, নর্দ্দা এলাকায় সুপ্রভাত বাসের ধাক্কায় আবরার হোসেন নামে বিইউপির একজন ছাত্র মারা যান।

পরে বিইউপির শিক্ষার্থীরা নর্দ্দা এলাকায় সড়কে নেমে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে তাদের সরাতে চেষ্টা চালায়।

দুর্ঘটনার পর বাসটির চালককে আটক করা হয়েছে জানায় পুলিশ।

আবরারের সহপাঠী ইফতেখার আজম বলেন, সকাল সাড়ে ৮টার ক্লাস ধরার জন্য আবরার বিশ্ববিদ্যালয়ের বাসে উঠতে বসুন্ধরা গেইটে আসে। সাড়ে ৭টার দিকে সে যখন রাস্তা পার হচ্ছিল, সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। তার সাথে থাকা বন্ধু পরে আমাদের ফোনে জানায়।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা এসে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে দোষী চালকের শাস্তির দাবিতে স্লোগান দেয়।

তাদের অবরোধের কারণে বাড্ডা নতুনবাজার থেকে কুড়িলের পথে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

সহকারী পুলিশ কমিশনার মামুন বলেন, শিক্ষার্থীরা এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়।

নতুন বাজার থেকে বিমানবন্দরগামী গাড়িগুলোকে প্রগতি সরণির কোকাকোলা মোড় থেকে ঘুরিয়ে দেয় পুলিশ। বসুন্ধরা গেইট থেকেও কোনো গাড়ি নতুনবাজারের দিকে যাওয়া বন্ধ রাখা হয় । ফলে মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ