জাতীয়

জাবালে নূর পরিবহন এখনো চলছে, পাল্টা প্রশ্ন মেয়রকে

জাবালে নূর পরিবহন এখনো চলছে, পাল্টা প্রশ্ন মেয়রকে
জাবালে নূর পরিবহন এখনো চলছে, পাল্টা প্রশ্ন মেয়রকে

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সরণি এলাকায় বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী মারা যাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধে করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীসহ এলাকাবাসী।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানান-তবে তাতে সাড়া মেলেনি, পাল্টা প্রশ্ন রাখেন জাবালে নূর পরিবহন এখনো চলছে।

মেয়র বলেন, দেশের প্রচলিত আইনে বাসচালকের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। সুপ্রভাত পরিবহনের কোনো বাস ওই রুটে চলতে দেয়া হবে না। নিহত আবরারের নামে সেখানে তিন-চার মাসের মধ্যে একটি পদচারী-সেতু নির্মাণ করা হবে।

মেয়র আরও বলেন, খুব শিগগির ছয়-সাতটি প্রতিষ্ঠানের মাধ্যমে রাজধানীর বাস চলাচল একটি পদ্ধতির আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, সব ব্যবস্থা নেয়া হবে, অবরোধ তুলে নেন।

পাল্টা প্রশ্ন রাখেন জাবালে নূর পরিবহন এখনো চলছে—এখনো প্রতিদিন সড়কে প্রাণহানি ঘটছে।

অবরোধকারীদের এমন প্রশ্নের পর মেয়র ঘটনাস্থল ত্যাগ করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আট দফা দাবি জানিয়েছেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে: বাসচালকের শাস্তি, নতুন বাসচালকেরা যেন যথাযথ নিয়মে ড্রাইভিং লাইসেন্স পান, গুরুত্বপূর্ণ এলাকায় জেব্রাক্রসিংয়ের ব্যবহার, জেব্রাক্রসিংয়ের সামনে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন, প্রগতি সরণির সামনে পদচারী-সেতু স্থাপন।

অবরোধের কারণে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল সাড়ে ৭টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহন নামের একটি বাসের চাপায় বিইউপির এক শিক্ষার্থী মারা যান।

এ ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত শিক্ষার্থীর নাম আবরার আহমেদ চৌধুরী (২০)। তার বাবা আরিফ আহমেদ চৌধুরী।

আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার পর যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ