জাতীয়

আবরারের নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আবরারের নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন
আবরারের নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজধানীর প্রগতি সরণিতে বাসের চাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর (২০) নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর প্রগতি সরণিতে আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরীর পক্ষে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

এসময় আবরারের শিক্ষা প্রতিষ্ঠান বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ডিএনসিসি, ডিএমপি এবং বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমি আবরারের বাবা ও পরিবারের সঙ্গে দেখা করেছি। সেখানে না গেলে বোঝা যাবে না যে এটি কতটা হৃদয়বিদারক ঘটনা।

এখানকার জনগণ ও ছাত্রছাত্রীদের দাবি,একটি ফুটওভার ব্রিজের। আজ তার কার্যক্রম শুরু করলাম। আগামী দুই মাসের মধ্যে এ ব্রিজের কাজ শেষ হবে। এ ব্রিজ আবরারের নামে হবে, আর এর উদ্বোধক হবেন তার বাবা।

নিরাপদ সড়কের জন্য প্রয়োজনে প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন জানিয়ে মেয়র বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুই বা তিন জন করে প্রতিনিধি নিয়ে ইউনিট গঠন করার কথা জানান তিনি।

ঢাকায় পাল্লা দিয়ে বাস চলবে- এমনটা আর হতে দেয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ সড়ক তৈরি করতে আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন। আজ বিকেলেই দক্ষিণ সিটি করপোরেশন অফিসে সবাইকে নিয়ে আমরা একটি সভা করব। যত দ্রুত সম্ভব আমাদের কিছু কাজ করতে হবে বলে উত্তরের মেয়র।

গতকাল সকালে রাজধানীর কুড়িলের যমুনা ফিউচার পার্কের সামনে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বাসে ওঠার সময় পেছন থেকে সুপ্রভাত পরিবহনের একটি বাস বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায় সে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ