মহান স্বাধীনতা দিবসে রাজধানীর ধানমন্ডিতে চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস।
বাস রুট রেশনালাইজেশনের জন্য গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়ে করা বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান মেয়র সাঈদ খোকন।
গণপরিবহনের শৃঙ্খলা আনার অংশ হিসেবে প্রাথমিকভাবে ধানমন্ডিকে ঘিরে চক্রাকার বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চক্রাকার এ সার্ভিসে নিউমার্কেট হয়ে আজিমপুর পর্যন্ত চলাচল করবে বিআরটিসির বাস।
এর ভাড়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।
ওই এলাকায় যেসব ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ পরিবহন চলাচল করছে সেগুলো পর্যায়ক্রমে অপসারণ করা হবে।
এই বাস সার্ভিসে বিআরটিসির ২০-২৫ শীতাতপনিয়ন্ত্রিত বাস থাকবে। এতে ৩৬টি নির্ধারিত স্থানে বাসগুলো থামবে। প্রতি ৫ মিনিট পর পর একটি করে বাস আসবে।