জাতীয়

আউশের উৎপাদন বাড়াতে কৃষককে প্রণোদোনা দেবে সরকার

আউশের উৎপাদন বাড়াতে কৃষককে প্রণোদোনা দেবে সরকার
আউশের উৎপাদন বাড়াতে কৃষককে প্রণোদোনা দেবে সরকার

আউশ ধানের উৎপাদন বাড়াতে দেশের সাড়ে চার লাখ প্রান্তিক কৃষককে প্রণোদোনা দেবে সরকার—এ কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এ কৃষকদের মাঝে ৪০ কোটি টাকার সার ও বীজ বিনামূল্যে বিতরণ করার কথাও জানান কৃষিমন্ত্রী।

এ কৃষি সহায়তার ফলে বর্তমান আউশ মৌসুমে দেড় লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে করে কৃষকদের মধ্যে আউশ ধান চাষের আগ্রহ বাড়বে বলে মনে করছেন মন্ত্রী।

সরকারি হিসাবে এবার সারাদেশে ১৩ লাখ ৬৫৪১২ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬১৩৫৫ হেক্টরের মতো জমির জন্য কৃষি প্রণোদনা দেবে সরকার।

সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বলেন, আউশ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এ সহায়তা দেবে সরকার।

পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেক প্রান্তিক কৃষক সর্বোচ্চ ১ বিঘা জমির জন্য ৫ কেজি ধানের বীজ, ১৫ কেজি ডিএসপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৯০ টাকা পরিবহন ব্যয় হিসেবে পাবেন। এসব সহায়তা সরঞ্জাম স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকরা পাবেন। এই পরিমাণ জমি থেকে ৫৬ হাজার ৪৫২ মেট্রিকটন চাল উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী।

অন্যদিকে এবার আউশ মৌসুমে সাড়ে তেরো লাখ হেক্টর জমি থেকে যে ফসল পাওয়া যাবে তার বর্তমান বাজার মূল্য ৬০৩ কোটি ৫৪ লাখ ৯শ ৪৫ টাকা। যা গত বছরের চেয়ে অনেক বেশী বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ