জাতীয়

সহসাই প্রকাশ হচ্ছে না মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা: মোজাম্মেল হক

আ ক ম মোজাম্মেল হক
আ ক ম মোজাম্মেল হক

সবকিছু প্রস্তুত থাকার পরও আদালতের নির্দেশনার কারণে সহসাই প্রকাশ করা হচ্ছে না মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্তি-সংশোধন-বাতিল ও উপজেলা-জেলা-মহানগর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি পুনর্গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুরে বসে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-জামুকার ৬১তম সভা।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, কাউন্সিলের আইন লঙ্ঘন করে ২০০৩ থেকে ১৪ পর্যন্ত যে সব মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হয়েছেন তাদের আগামী ৩০ জুনের মধ্যে নতুন করে আবেদন করতে হবে।

মন্ত্রী জানান, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ৬০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হবে।

বৈঠকে সিদ্ধান্ত হয় যেসব উপজেলায় এখনো যাচাই বাছাই হয়নি সেখানে সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হলে তাকে, আর না হলে যুদ্ধাকালীন একজন কমান্ডারকে সভাপতি করে নতুন কমিটি হবে।

পাশাপাশি যেসব উপজেলায় মুক্তিযোদ্ধা হিসেবে আবেদনকারীর সংখ্যা ১০ শতাংশের বেশি সেখানে পুনঃতদন্ত করা হবে।

সভাশেষে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, এখনই প্রকাশ করা হচ্ছে না মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা।

তিনি জানান, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ৬০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল হবে।

যেসব মুক্তিযোদ্ধা ১৬ ডিসেম্বর, ১৯৭১ এর পর বিভিন্ন বাহিনীতে যোগ দিয়ে সেই বাহিনীর মুক্তিযোদ্ধা হিসেবে নাম তুলেছেন, তাদের নাম বাহিনী থেকে বাদ যাবে। যাচাই বাছাই সাপেক্ষে তারা বেসামরিক মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন। আর মুক্তিযোদ্ধা কোটায় চাকরির জন্য মনোনীতদের ২ এপ্রিল, সে বিষয়ক কমিটির সভা থেকে অনুমোদন দেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ