জাতীয়

কূটনীতিকদের ভুলে গণহত্যার স্বীকৃতি আসেনি: মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

কূটনীতিকদের ভুলে ২৫ মার্চে গণহত্যার স্বীকৃতি আসেনি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ,ক, ম মোজাম্মেল হক।

তিনি আফসোস করে বলেন ২০১৫ সালে জাতিসংঘ যখন আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয় তখন দেশের কূটনীতিকরা পঁচিশে মার্চের গণহত্যার প্রেক্ষাপট সঠিকভাবে তুলে ধরতে পারেননি। সরকার এখন একাত্তরের ২৫ মার্চের বিষয়ে সারা বিশ্বে জনমত গঠনে কাজ করছে বলে জানান তিনি।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডার্স ফোরামের উদ্যোগে গণহত্যা ১৯৭১: আন্তর্জাতিক দায়বদ্ধতা ও স্বীকৃতি শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী।

মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় সরকার বদ্ধপরিকর উল্লেখ করে ষড়যন্ত্রকারীদর রুখতে এ বিষয়ে নেয়া যাবতীয় পদক্ষেপের কথা তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

যুদ্ধাপরাধীর সন্তানরা যাতে রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা না পায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী।

এ সময় নিজেদের গাফিলতির কারণেই ২৫ মার্চের গণহত্যাকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ করেন বিশিষ্টজনেরা।

বক্তারা বলেন, এখন সময় এসেছে নিজেদের আত্ম উপলব্ধির মধ্যে দিয়ে বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করার।

এদিকে, প্রেসক্লাবে আয়োজিত গণহত্যা বিষয়ক আরেকটি অনুষ্ঠানে বক্তরা জানান, গণহত্যাসহ মুক্তিযুদ্ধের প্রয়োজনীয় সকল সাক্ষ্য ষড়যন্ত্রকারীদের কারণে হারিয়ে যেতে বসেছে। ইতিহাস সংরক্ষণ করা না গেলে ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক মর্যাদা পাওয়া কঠিন হয়ে পড়বে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ