জাতীয়

৪৯তম মহান স্বাধীনতা দিবস মঙ্গলবার

৪৯তম মহান স্বাধীনতা দিবস মঙ্গলবার
৪৯তম মহান স্বাধীনতা দিবস মঙ্গলবার

আগামীকাল (মঙ্গলবার) ৪৯তম মহান স্বাধীনতা দিবস। গৌরবময় এ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনে সার্বিক প্রস্ততি নেওয়া হয়েছে। এরইমধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধ ধুয়েমুছে পরিষ্কার করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সেখানে ঢল নামবে সর্বস্তরের মানুষের।

আর তাই দিবসটি উপলক্ষে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে পুষ্পবেদী, গণসমাধিসহ বিভিন্ন অবকাঠামো। সৌন্দর্য্য বর্ধনে ফুলে ফুলে সাজানো হয়েছে চারপাশ। শেষ মুহুর্তে চলছে রং-তুলি আর লাইটিংয়ে কাজ।

যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের জন্য শেষ হয়েছে তিন বাহিনীর গার্ড অব অনারের মহড়া।

দিনটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ চত্বরসহ আশপাশের এলাকায় নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ