জাতীয়

বিভাজনের রাজনীতি দিয়ে দেশ এগোতে পারে না: ড. কামাল

ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন

সারাবিশ্বে যখন ঘৃণা-বিভাজনের রাজনীতির উত্থান ঘটেছে- তখন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন—উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেন, ঘৃণা-বিভাজনের রাজনীতি দিয়ে কোনো দেশ এগোতে পারে না। সোমবার জাতীয় প্রেসক্লাবে ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় আয়োজিত শোক সভায় তারা এ সব কথা বলেন।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, রাজনীতিতে ধর্মের অপব্যবহার ও ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না।

রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান ড. কামাল হোসেন।

এ সময় সকল রাজনৈতিক দলগুলোর সমান অধিকার নিশ্চিত কারার মধ্য দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে ক্ষমতাশীন দলের প্রতি আহ্বান জানান সভায় উপস্থিত বক্তারা।

এদিকে, সহিংস উগ্রবাদ বিরোধী নাগরিক সংলাপের অয়োজন করে বাংলাদেশ বিতর্ক অন্দোলনের কেন্দ্রিয় সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসি। বেকারত্ব ,হতাশা, অর্থসামাজিক বৈষম্য ও সুশাসন না থাকার কারনেই উগ্রবাদের উত্থান বলে জানান সংলাপে উপস্থিত বক্তার।

সংলাপ থেকে জানানো হয়, নিউজিল্যান্ডের সহিংস ঘটনায় দেশটির প্রধানমন্ত্রীর মুসলিম সম্প্রদায়ের প্রতি সহানুভূতি বিশ্ব সম্প্রদায়ে কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ