জাতীয়

শিশুদের মাদক-জঙ্গিবাদ থেকে দূরে রাখার আহ্বান

শেখ হাসিনা
শেখ হাসিনা

মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদক থেকে শিশুদের দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিশু-কিশোর সমাবেশে তিনি এ কথা বলেন।

বিজয়ী জাতির উত্তরসূরি শিশুরা—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শিশু-কিশোরই একদিন দেশকে নেতৃত্ব দেবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনায় তাদের গড়ে তুলতে হবে।

জঙ্গিবাদ ও মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে নিয়ম-শৃঙ্খলা মেনে সুন্দন জীবন গড়তে শিশু-কিশোরদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

এরপর প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আর দেশব্যাপী শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। পরে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিশু-কিশোর সংগঠন কুচকাওয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। সবশেষে পরিবেশন করা হয় মনোজ্ঞ ডিসপ্লে।

এর আগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী।

জাতীয় সঙ্গীতের পর শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে শিশু-কিশোর সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর প্যারেড পরিদর্শন করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ