মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার বঙ্গভবনে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যরা এতে যোগ দেন— বঙ্গভবনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ, এবং সঙ্গে ছিলেন তার স্ত্রী রাশেদা খানম।
বিকাল সাড়ে ৪টার কিছু পরে বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি হামিদ ও তার স্ত্রী রাশেদা খানম তাকে স্বাগত জানান।
শিশুদের কন্ঠে দেশের গান শুনতে শুনতে স্বাধীনতা দিবসের সংবর্ধনার সূচনা হয়। আকাশে ওড়ানো হয় লাল সবুজ বেলুন। এরপর যৌথভাবে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
শুভেচ্ছা জানান কূটনীতিকদের। আনন্দঘন পরিবেশে কাটা হয় কেক।
মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তি, সামরিক বেসামরিক কর্মকর্তারা কর্মকর্তারাও এ আয়োজনে যোগ দেন।