জাতীয়

নূরকে ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনসিুল হক
আইনমন্ত্রী আনসিুল হক

বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নূর চৌধুরী দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর কারার বিষয়ে কানাডা সরকারের সহযোগিতা চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আদালতের রায়ে শাস্তিপ্রাপ্ত কোনো আসামিকে বৈদেশিক কোনো সরকার রাজনৈতিক আশ্রয় দিলে অন্য আসামিদের মধ্যে তা দৃষ্টান্ত হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

এদিকে, সকল প্রবাসী অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে আইনানুকভাবে লিগেল প্রসেস শুরু করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন।

বুধবার সকালে আইনমন্ত্রী আনিসুল হকের গুলশান কার্যালয়ে বঙ্গবন্ধু হত্যা মামলা ও আদালতের রায়ে সাজাপ্রাপ্ত প্রবাসী আসামিদের দেশে ফিরিয়ে আনাসহ দেশ গুলোর সাথে পারস্পরিক সম্পর্ক নিয়ে বৈঠকে বসেন আইনমন্ত্রী আনিসুল হক ও ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন।

বৈঠক শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী জানান, বঙ্গবন্ধু হত্যা মামলা আসামি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে অনতে কানাডা সরকারের কাছে তথ্য চেয়েছিল বাংলাদেশ সরকার । তবে দেশটির সরকার সেসব তথ্য দিতে না চাইলে কানাডার ফেডারেল কোর্টে যান তারা। পরে উভয়পক্ষের শেষে নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর বিষয়ে অশাবাদী হয় কানাডিয়ান সরকার।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে সাজা কার্যকর করতে যুক্তরাজ্যে সরকারের সাথে কথা হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, তারেক রহমানকে দেশের আদালত শাস্তি দিয়েছেন তাই তার জায়গা কারাগারে হওয়া উচিত।

আর এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের সাথে আলোচনা করে ইতিবাচক সাড়া পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নূর চৌধুরীসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দণ্ডপ্রাপ্ত পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ