জাতীয়

তারেককে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনসিুল হক
আইনমন্ত্রী আনসিুল হক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আদালতে দণ্ডিত—সে একজন সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তার স্থান হওয়া দরকার কারাগারে অথচ তিনি বিদেশে অবস্থান করছেন তাই দেশে ফিরিয়ে আনতে চায় সরকার জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার সকালে আইনমন্ত্রীর গুলশান কার্যালয়ে বঙ্গবন্ধু হত্যা মামলা ও আদালতের রায়ে সাজাপ্রাপ্ত প্রবাসী আসামিদের দেশে ফিরিয়ে আনাসহ দেশগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক নিয়ে বৈঠকে করেন আইনমন্ত্রী আনিসুল হক ও ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন,

দেশের আদালতের বিচারে তারেক রহমান দণ্ডিত আসামি। দুটি কারণে আমরা তাকে ফেরত চাওয়ার কথা বলেছি। এক. তারেক রহমানকে রাজনৈতিক আশ্রয় দিলে অন্য আসামিদের ক্ষেত্রেও তা দৃষ্টান্ত হিসেবে ব্যবহারের প্রবণতা বাড়বে। দুই. দেশের আদালত তাকে শাস্তি দেয়ায় তার জায়গা হবে কারাগারে।

তিনি আরো বলেন, যুক্তরাজ্য চায় না এই একটি কারণে (তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানো) বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ক্ষণ্ণ হোক। তাই আমরা ইস্যুটি নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছি। তিনি এখন বিষয়টি নিয়ে তাদের সরকারের সঙ্গে আলোচনা করবেন।

এ আলোচনায় একটি ইতিবাচক ফলাফল পাওয়ার আশা প্রকাশ করেন মন্ত্রী।

এছাড়াও বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নূর চৌধুরী দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর কারার বিষয়ে কানাডা সরকারের সহযোগিতা চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর চালানো ‘গণহত্যার’ আন্তর্জাতিক স্বীকৃতির বিষয় নিয়ে যুক্তরাজ্যের সমর্থনের ব্যাপারে আলোচনা হয়নি বলে জানান আইনমন্ত্রী।

তবে তিনি বলেন, আমরা এই ব্যাপারে কাজ শুরু করব। ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির জন্য আমরা কাজ করব। সেই নির্দেশনাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা পেয়েছি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, গত বৃহস্পতিবার কানাডার আদালতে একটা শুনানি হয়েছে নূর চৌধুরীর ব্যাপারে। কানাডিয়ান সরকারের কাছে আমারা কিছু তথ্য চেয়েছি। সেই তথ্য মিনিস্টার ফর ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ অব কানাডা দেয় নাই, না দেয়ার কারণে আমরা কানাডার ফেডারেল কোর্ট গিয়েছিলাম। সেখানে গত বৃহস্পতিবার যে শুনানি হয়েছে, সেখানে বাংলাদেশের আইনজীবী তার বক্তব্য রেখেছেন। অ্যাটর্নি জেনারেল অব কানাডার পক্ষে আইনজীবী বক্তব্য রেখেছেন। আমি জেনেছি যে, নূর চৌধুরীর আইনজীবীও বক্তব্য রেখেছেন। কোর্ট সবার শুনানি নিয়ে পরে রায়ের জন্য রেখেছে।

এদিকে, সকল প্রবাসী অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে আইনানুগবে লিগেল প্রসেস শুরু করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নূর চৌধুরীসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দণ্ডপ্রাপ্ত পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ