জাতীয়

অবৈধ রাজনৈতিক দল কখনো গণতন্ত্র দিতে পারে না: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

অবৈধ রাজনৈতিক দল কখনো গণতন্ত্র দিতে পারে না— সামরিক শাসনেও দেশের উন্নয়ন হয় না— গণতন্ত্র উন্নয়ন দিতে পারে জনসম্পৃক্ত দল আর আওয়ামী লীগ জনগণের দল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই দলের শেকড় জনগণের হৃদয়ে প্রোথিত— স্বাধীনতা দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু পরিকল্পিতভাবে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা এনেছেন।

বহু চেষ্টা করেও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যায়নি। ঐতিহ্য ধরে রেখে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান শেখ হাসিনা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে বুধবার আলোচনা সভা করে আওয়ামী লীগ। সভাপতির ভাষণে দলের সভানেত্রী শেখ হাসিনা বলেন, পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে শুরু থেকেই আন্দোলন, সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধাপে ধাপে অসহযোগ আন্দোলনের পথ বেয়ে এগিয়েছেন সশস্ত্র মুক্তিযুদ্ধের দিকে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ৭৫'র পর সামরিক শাসকরা অধ্যাদেশ দিয়ে সংবিধান লঙ্ঘন করেছে, সারারাত কারফিউ দিয়ে দেশ শাসন করেছে, দেশের নয় নিজেদের জীবনমান উন্নত করেছে।

শেখ হাসিনা জানান, আইয়ুব-ইয়াহিয়া-জিয়া-এরশাদ-খালেদা জিয়া, সবাই ধ্বংস করতে চেয়েছে আওয়ামী লীগকে কিন্তু জনগণের অধিকারের কথা বলে যে দলের জন্ম সেই দলকে কেউ নিশ্চিহ্ন করতে পারে না।

আওয়ামী লীগের টানা দশ বছরের শাসনামলে বাংলাদেশকে আজ কেউ করুণা-অবহেলার চোখে দেখে না বলে জানান শেখ হাসিনা। আজকের বাংলাদেশ বিশ্বের বিস্ময়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ