জাতীয়

আইন প্রয়োগে মানবাধিকার রক্ষায় সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

আইন প্রয়োগের সময় মানবাধিকার লক্ষ্য রাখতে হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো নিরাপরাধ মানুষ যেন অযথা হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।

বৃহস্পতিবার সকালে কুর্মিটোলায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় জঙ্গিবাদ ও মাদক নির্মূলের সফল অভিযান ও সুন্দরবনকে দস্যুমুক্ত করায় র্যা বকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সমাজবিরোধী কাজে যারা লিপ্ত- তারা স্বাভাবিক জীবনে ফিরলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতা রাজনৈতিক দলকে প্রতিহত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত অন্যায়কারীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।

তবে কোনো নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা।

সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এছাড়া দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতে ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকলে বিনিয়োগ বৃদ্ধি পায় ও উন্নয়ন তরান্বিত হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ