রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে যে আগুন লেগেছে তার বিভিন্ন তলার জানালা থেকে হাত বাড়িয়ে উদ্ধারের আকুতি জানিয়েছেন। নবম তলায় আগুন শুরু হওয়ার পর অনেকে আতঙ্কে ওপরের তলাগুলোয় আশ্রয় নেন। কেউ কেউ ছাদে উঠে পাশের ভবনে গিয়ে নামার চেষ্টা করেছেন। আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন টাওয়ার থেকে লাফও দেন।
কয়েকজনকে ভবনের পাশে থাকা তার ধরে নিচে নামতে গিয়ে পড়ে যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে ভবনের ভেতরে আটকা পড়া সেজুতি স্বর্ণা নামের একটি ফেইসবুক ওয়াল থেকে পোস্ট করা ভিডিওতে একজন বলেছেন, তাদের জন্য সিঁড়ি পাঠানোর ব্যবস্থা করতে তা না হলে তারা ধোঁয়ায় মারা যাবেন। জানালা দিয়ে নিচের রাস্তা দেখিয়ে তারা বলেছেন তারা ভেতরে আটকা পড়েছেন।
আগুন আতঙ্কে কেউ কেউ ছাদে উঠে পাশের ভবনে গিয়ে নামার চেষ্টা করেছেন। কয়েকজন বিভিন্ন ধরনের তার ধরে নামার চেষ্টা করেছেন। যারা ভবনটির ভেতরে আটক পড়েছিলেন তারা ভাঙা কাঁচের ভেতর দিয়ে হাত বের করে সহযোগিতা চেয়েছেন।
আগুন লাগার পর ভবনের কাচ ভেঙে দেয়াল বেয়ে কয়েকজন নিচে নামতে থাকেন। কেউ কেউ লাফ দিয়ে নামার চেষ্টা করেন। এ সময় কমপক্ষে পাঁচ জন পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এক উদ্ধারকর্মী বলেন, ভবনের আটতলা থেকে একটি মেয়ে তার ধরে নামার চেষ্টা করছিলেন। তখন হাস ফসকে মাটিতে পড়ে যায়। এরপর আরও দুইজন পুরুষ পড়ে যায়। মেয়েটার পুরো শরীরে কাচ লেগে ছিলো।