জাতীয়

বনানীতে আগুন: সব হাসপাতালকে জরুরি সেবার নির্দেশ

সব হাসপাতালকে জরুরি সেবার নির্দেশ
সব হাসপাতালকে জরুরি সেবার নির্দেশ

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের জরুরি চিকিৎসাসেবা দেয়ার জন্য রাজধানীর সব সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সত্যকাম চক্রবর্তী সাংবাদিকদের বলেন, সব হাসপাতালকে দ্রুততম সময়ে চিকিৎসা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সব খরচ সরকার বহন করবে। বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসার খরচ পরবর্তীতে সরকার প্রদান করবে।

কুয়েত মৈত্রী হাসপাতালের দুইটি অ্যাম্বুলেন্স ও কাছাকাছি বক্ষ্যব্যাধী হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সসহ বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো কাজ করছে সরকারি নির্দেশনায়।

তিনি আরো বলেন, ঢামেকের বার্ন ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া এ ঘটনায় হাসপাতাল সেবার মূল কাজ করতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ