জাতীয়

বনানী অগ্নিকাণ্ড: ডিএনএ নমুনা সংগ্রহে ঢামেকে সিআইডি

 ডিএনএ নমুনা সংগ্রহে ঢামেকে সিআইডি
ডিএনএ নমুনা সংগ্রহে ঢামেকে সিআইডি

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত অজ্ঞাত ব্যক্তিদের ডিএনএ নমুনা সংগ্রহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছেছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থার (সিআইডি) একটি দল।

শুক্রবার সকালে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সালামের নেতৃত্বে দলটি পৌঁছায়।

এ সময় আবদুস সালাম সাংবাদিতদের বলেন, চুরিহাট্টায় আগুনে নিহতদের মতোই বনানীর আগুনে নিহত অজ্ঞাত ব্যক্তিদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। মূলত তাদের মরদেহ শনাক্ত করার জন্যই এই কার্যক্রম।

তিনি আরো বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে অজ্ঞাত ব্যক্তিদের সঙ্গে সঙ্গে স্বজনদের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ 'আগুন আগুন' বলে চিৎকার শুরু হয়। আতঙ্ক ও উদ্বিগ্ন লোকজন দেখেন, কামাল আতাতুর্ক এভিনিউর ৩২ নম্বর এফআর টাওয়ার থেকে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। এরপরই শুরু হয় দৌড়াদৌড়ি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ২২ তলাবিশিষ্ট ওই ভবনে। হঠাৎ পাল্টে যায় বনানীর দৃশ্যপট।

প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সশস্ত্র বাহিনীর সদস্য ও বিমানবাহিনীর পাঁচটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। ভবনটির ছাদে আটকে পড়া অনেককে উদ্ধার করে বিমানবাহিনীর হেলিকপ্টার। এ ছাড়া অগ্নিনির্বাপণে হেলিকপ্টার থেকে ভবনটিতে পানিও ফেলা হয়েছে।

এফআর টাওয়ারের আগুনে ২৫ জনের মৃত্যু হয়। আহত ও দগ্ধ হয়েছেন কমপক্ষে ৭০ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ