রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমানকে প্রধান করে এ গঠন করা হয়েছে।
এতে মন্ত্রণালয়ের আরও একজন অতিরিক্ত সচিব, পুলিশ, রাজউক, ফায়ার সার্ভিস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা জেলা প্রশাসন, বুয়েট ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কুর্মিটোলা হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, সাতদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, দুর্ঘটনা রোধে সবাইকে সজাগ হতে হবে। বিদ্যমান আইন-বিধি অনুসরণ করে বিল্ডিং কোড মেনে কাজ করতে হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: