জাতীয়

বনানী অগ্নিকাণ্ড: দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে

দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে
দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে

রাজধানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ফের তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ৩টা পর্যন্ত অভিযান চালানোর পর অভিযানে বিরতি দেয়া হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সালেহ আহমেদ সাংবাদিতদের বলেন, ২১ তলা এফ আর টাওয়ারের প্রতিটি ফ্লোরে তল্লাশি করে দেখা হচ্ছে। আগুন নেভানোর পর বৃহস্পতিবার রাত থেকে তল্লাশি করছি। তবে সকালে আর কোনো মরদেহ উদ্ধার হয়নি। ভেতরে প্রতিটি ফ্লোরে তল্লাশি করা হয়েছে।

এদিকে, ভবনটির সামনে ও পেছনে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সকালে ভবনটিতে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করেন। তারা ঘুরে দেখেন এবং অভিযানে থাকা ফায়ারকর্মীদের নির্দেশনা দেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ২১ তলা বনানীর এফআর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‌্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ