রাজধানীর মোহাম্মদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় বৃহস্পতিবার দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন: সোহাগ (১৯) ও শিহান (২০)
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, শ্যামলী শিশু মেলার বিপরীতে খিলজী রোডের মাথায় একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলে থাকা তিন জনকে চাপা দিলে। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে আহত দুইজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে একজন মারা যান।
আর আহত দিপুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভালো আছেন। হতাহতরা মিরপুর এলাকায় থাকতো বলে আমরা জানতে পেরেছি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: