জাতীয়

বনানীর ঘটনা একটি হত্যাকাণ্ড: গণপূর্ত মন্ত্রী

শম রেজাউল করিম
শম রেজাউল করিম

বনানীর এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনা কোনো দুর্ঘটনা নয়- এটি গাফিলতির মাধ্যমে একটি হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শম রেজাউল করিম।

শুক্রবার সকালে রাজধানীর এফআর টাওয়ার পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

শম রেজাউল করিম বলেন, অপরাধী যত শক্তিশালীই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন হলে প্রতিষ্ঠানের মালিকের লাইসেন্স বাতিল এবং অতিরিক্ত অংশ ভেঙ্গে ফেলা হবে।

তিনি আরো বলেন, এ ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ্যে প্রকাশ করা হবে। আগের তদন্ত প্রতিবেদনে কি সুপারিশ ছিল আর সেগুলো বাস্তবায়নের দায়িত্ব যাদের ওপর ছিল তারা কেন সেগুলো বাস্তবায়ন করেনি সেগুলোও খতিয়ে দেখা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে বনানীতে আগুনে পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের ভেতরে আহত বা মৃত আরও কেউ আছে কিনা জানতে সকাল থেকে তল্লাশি শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ