জাতীয়

এখন অ্যাকশনের সময়: মেয়র আতিকুল

আতিকুল ইসলাম
আতিকুল ইসলাম

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর কথা বলার আর সময় নেই- এখন সময় অ্যাকশনের— সব সংস্থাকে নিয়ে একত্রে কাজ করতে চাই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে এফআর টাওয়ার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, এ ভবনগুলো কিভাবে অনুমতি পেলো আর ১৮ তলার অনুমোদন নিয়ে কিভাবে ২৩ তলা হলো সেগুলো দেখা হবে। এ অনিয়ম মেনে নেয়া যায় না।

তিনি আরো বলেন, রাজধানীর ভবন মালিকদের আগামী ১০ দিনের মধ্যে সিটি করপোরেশনে তাদের ভবনের অনুমোদন, নকশা, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির অনুমোদনের কাগজ জমা দিতে নির্দেশ দিয়েছি। এছাড়াও ম্যাজিস্ট্রেট ভবনে ভবনে গিয়ে পরিস্থিতি দেখে প্রতিবেদন দেবেন আর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ দুর্ঘটনার দায় এই ভবনের মালিক এবং অফিসগুলোর কর্তাব্যক্তিদের নিতে হবে জানিয়ে মেয়র বলেন, যেসব ভাই-বোন এসব অফিসে চাকরি করেন তাদের নিরাপত্তার দায়িত্ব অফিস মালিকদের, ভবন মালিকদের। তারা এ দায় এড়াতে পারেন না আর যারা চাকরি করেন, তাদের প্রতি অনুরোধ, অফিসে প্রবেশের আগে দেখুন অফিসের বিল্ডিং সেফটি আছে কি-না, ফায়ার সেফটি আছে কিনা। যদি না থাকে তাহলে অফিসে প্রবেশ করবেন না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ