জাতীয়

অগ্নি দুর্ঘটনা এড়াতে জাতীয় কমিশন গঠনের দাবি ড. কামালের

ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন

অগ্নি দুর্ঘটনা এড়াতে সরকারের কাছে জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বনানীর এফআর টাওয়ার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, একের পর এক ভবনে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এসব ঘটনা এড়াতে সরকারের কাছে আমি জাতীয় কমিশন গঠনের দাবি জানাচ্ছি। এ কমিশনে ইমারত বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের রাখতে হবে। সুনির্দিষ্টভাবে তদন্ত করে অপরাধীদের বের করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে হবে।

তিনি আরো বলেন, ঘটনাস্থল ঘুরে দেখলাম- বিষয়টি গণফোরামের পক্ষ অধিকতর তদন্ত করা হবে। এছাড়াও সব রকমের তথ্য সংগ্রহ করা হবে। বিল্ডিং কোড দেখতে হবে, বিল্ডিং প্ল্যান দেখতে হবে। আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি-না সবই খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে।

ড. কামাল বলেন, কিভাবে মানুষ আগুন থেকে বাঁচতে ঝাঁপ দিয়েছে, দেখলে সহ্য করা যায় না। এ ভয়াবহ দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল। এখন এ বিষয়ে ভালোভাবে তদন্ত হওয়া দরকার।

তিনি বলেন, ভবনটি নির্মাণের ক্ষেত্রে আইনের ঘাটতি ছিল কি না, সেজন্য কমিশন গঠন করা দরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ