জাতীয়

গুলশান ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

আবারো গুলশান ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে আগুন
আবারো গুলশান ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে আগুন

রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশের অংশে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন নৌবাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে এরপর একে একে আরও ইউনিট এসে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কাঁচাবাজারের পাশে ডিএনসিসি সুপার মার্কেটে আগুন ছড়ায়নি- আগুনের শিখা কমে এসেছে।

এখনো ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। আগের ঘটনার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিন থেকে চার বার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেয়ার পরও তারা ব্যবস্থা নেয়নি।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, কাঁচাবাজারের ভেতরে একটি হোটেল থেকে আবারো কেউ কেউ জানিয়েছেন সুগন্ধীরে দোকাল থেকে আগুন লেগেছে। তবে তদন্ত করে পরে সঠিক তথ্য জানানো যাবে।

তিনি জানান, ১৪টি ইউনিট কাজ করছে— মূল মার্কেটে ফায়ার ফাইটাররা পৌঁছে গেছেন। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়।

স্থানীয়রা জানান, আজ ভোরবেলা আগুন লাগার খবর পেয়ে দুই মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট চলে আসে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তা ফাঁকা ছিল। তাই দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করা গেছে। এ জন্য ডিএনসিসির সুপার মার্কেট অংশে আগুন ছড়ায়নি। তা না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে যায়।

পরে অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়। ২০১৭ সালে আগুনের ঘটনার পর পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি মার্কেট কর্তৃপক্ষ—এমন অভিযোগ করেন আশপাশের লোকজন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ