রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডে কাঁচাবাজারের ক্ষতি হলেও এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার ভোরে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, কাঁচাবাজারের ক্ষতি হলেও এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, ভোরে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছে। এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: