জাতীয়

৩/৪ বার নোটিসের পরও মার্কেট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি: মেয়র আতিক

ডিএনসিসির মার্কেটে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি
ডিএনসিসির মার্কেটে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি

রাজধানীর গুলশান ১ এর উত্তর সিটি করপোরেসন (ডিএনসিসি) মার্কেটে এর আগে আগুন লাগার পর ৩/৪ বার নোটিসের পরও মার্কেট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, বিষয়টি তদন্ত করে দেখা হবে জানান মেয়র আতিকুল ইসলাম আতিক।

শনিবার গুলশান ১ এর উত্তর সিটি করপোরেসন (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগার পর ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এতবার নোটিসের পরও মার্কেট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিলো, আবার কেন এই মার্কেটে আগুন লাগলো, বিষয়টি তদন্ত করে দেখা হবে এমন পাল্টা প্রশ্ন করেন তিনি।

তিনি আরো বলেন, ২০১৭ সালের ৩ জানুয়ারি এ মার্কেটে আরও একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নোটিস দেয়া হয়। যেহেতু এর আগে আমি দায়িত্বে ছিলাম না, সংশ্লিষ্টদের সঙ্গে বসে আবার কেন এখানে আগুন লাগলো বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আগুণ নিয়ন্ত্রণে আনার পরই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে মেয়র বলেন, এ সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। অনিয়ম করলে আর কোনো ছাড় নয়। ব্যবসা করতে হবে নিরাপদভাবে।

আজই নগর ভবনে ব্যবসায়ীদের সঙ্গে বসবো— আলোচনা করে কী কী করণীয়, তা বাস্তবায়ন করা হবে।

এ সময় পুলিশ, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে সেনাবাহিনী এবং নৌবাহিনী অভিযানে নামে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ