জাতীয়

মালিকপক্ষের দেয়া এফআর টাওয়ারের মূল নকশায় মিল পায়নি রাউজক

মালিকপক্ষের দেয়া এফআর টাওয়ারের মূল নকশার মিল পায়নি রাউজক
মালিকপক্ষের দেয়া এফআর টাওয়ারের মূল নকশার মিল পায়নি রাউজক

বনানীতে আগুনে ক্ষতিগ্রস্ত ফারুক-রূপায়ন-এফআর টাওয়ারের মালিকপক্ষ যে নকশা দেখিয়ে ভবন নির্মাণের আবেদন জানান ভবন নির্মাণের পর নকশার মিল খুঁজে পায়নি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাউজক।

ভবন মালিকদের বিরুদ্ধে কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২৩তলা ভবনটির অগ্নিনির্বাপন ব্যবস্থার দুর্বলতা কাটাতে ফায়ার সার্ভিসের নোটিসও আমলে নেয়নি তারা—এমন অভিযোগও উঠেছে।

এ ভবনের জমির মূল মালিক এস এম এইচ আই ফারুক নামের একজন প্রকৌশলী। আর নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে ভবনের অর্ধেকের মালিকানা রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের। এ কারণে নাম সংক্ষেপে ভবনের এফআর টাওয়ার।

মূল মালিকরা বিভিন্ন ফ্লোর বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছে।

বর্তমানে এফআর টাওয়ার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন প্রযুক্তি খাতের কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড –এ প্রতিষ্ঠানের এমডি তাসভীর উল ইসলাম।

এখানে তিনটি ফ্লোরের মালিক সে।

রাজউক সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধিত) আইন অনুযায়ী ১৯৯৬ সালে ভবন নির্মাণের আবেদন জানিয়ে নকশা জমা দিয়েছিল এফআর টাওয়ারের মালিকপক্ষ। পরে ২০০৫ সালে যখন ভবনটি নির্মাণ করা হয়, তখন আরও একটি নকশা জমা দিতে হয় রাজউকে। সেটা তারা দেননি।

রাজউকের চেয়ারম্যান আবদুর রহমান জানান, মালিকপক্ষের দেয়া সেই নকশার সঙ্গে মূল নকশার মিল খুঁজে পাওয়া যায়নি।

রাজউকের চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ১৮ তলা পর্যন্ত ড্রয়িং আছে, সেটা আমাদের ফাইলের সাথে মিল খুঁজে পেয়েছি তবে ২৩ তলাটি ওরা একটা নকশা দেখিয়েছে, অনুমোদন দেখিয়েছে, সেটা আমার ফাইলের সাথে কোনো মিল দেখি না।

আবদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত দল অনিয়মের ওই অভিযোগ নিয়ে তদন্ত করবে। নকশা অনুমোদনের সময় রাজউকে যারা দায়িত্বে ছিলেন, তাদের বিষয়টিও তখন খতিয়ে দেখা হবে। তদন্ত কমিটি যে প্রতিবেদন দেবে, সে অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা।

বনানীর ওই ভবনের ২৩ তলার পুরোটা জুড়েই রয়েছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস, রেস্তারাঁ ও কনভেনশন সেন্টার। বৃহস্পতিবার দুপুরে ওই ভবনে আগুন লেগে ২৫ জনের মৃত্যু হয়।

আহত হন ৭৬ জন।

অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে যে চারটি তদন্ত কমিটি হয়েছে এর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে ওই ভবনের নকশা অনুমোদন এবং নির্মাণ কাজে ত্রুটি-বিচ্যুতি ছিল কি না- তা খতিয়ে দেখতে বলা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ