জাতীয়

ভবন নির্মাণে অনিয়ম পেলে প্রয়োজনে সিলগালা: গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম

রাজধানীর বহুতল ভবনে আগামীকাল- রোববার থেকে ফায়ার ফাইটিং ব্যবস্থা পরিদর্শনে যাবে রাজউক জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার গুলশান ১ নম্বর ডিএনসিসি কাঁচাবাজার ও সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কোনো দুর্ঘটনাই ছোট নয়। মানবসৃষ্ট দুর্ঘটনাকে আমরা নিছক দুর্ঘটনা বলবো না, এটা পুরোপুরি হত্যাকাণ্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর। সুতরাং যারা অনিয়ম করে বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি করেছেন, তাদের কোনো ছাড় নয়। এমনকি রাজউকের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেয়া হবে।

১৫ দিনের মধ্যে চিহ্নিত করা হবে কোন কোন ভবন পরিকল্পনা বা নিয়মের বাইরে হয়েছে— প্রয়োজনে সিলগালা করা হবে, অপসারণ অথবা উপযোগী অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত সব রকম কার্যক্রম স্থগিত রাখা হবে জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, কোথাও অপরিকল্পিত, অবৈধ ভবন থাকলে তথ্য দিন আমরা অ্যাকশনে যাবো।

মন্ত্রী বলেন, আমরা শুধু গুলশান বনানী নয় ঢাকা শহরের যে কোনও স্থানে যদি অপরিকল্পিতভাবে ইমারত নির্মিত হয়ে থাকে, অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থেকে থাকে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

ভবন তৈরির অনিয়মের সঙ্গে যারাই জড়িত হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মালিক হোক, ডেভেলপার হোক, এমনকি রাজউকের কোনও লোক জড়িত থাকলে কঠিন পরিস্থিতির মুখোমুখি তাদের হতে হবে—কাউকে ছাড় দেয়া হবে না জানান মন্ত্রী।

ডিএনসিসি’র কাঁচাবাজারটি পরিকল্পিত ভবন নয় এবং এখানে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে স্থাপনা নির্মাণ করে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা করেছেন বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমাদের অতীতে অনেক তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি। কিন্তু আমরা এবার সব তদন্ত প্রতিবেদন জনসম্মুখে আনবো। কোথাও কোন ভবন নিয়ে ত্রুটি থাকলে, অভিযোগে থাকলে আমাদের জানান। আমরা ব্যবস্থা নেব।

তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। কোথাও অনিয়ম হচ্ছে খবর পেলে সরাসরি আমাকে জানান। আমি সরাসরি ব্যবস্থা নেব। আমরা কাজ করার জন্য দায়িত্ব নিয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবো।

ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে, কাঁচাবাজারে প্রায় ৩০০ দোকান রয়েছে। দোকানগুলো সব পুড়েছে।

শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটে কাঁচাবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সেখানে কাজ করে সাড়ে ৮টার দিকে আগুনে নেভাতে সক্ষম হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ