জাতীয়

এফআর টাওয়ারের অগ্নিনির্বাপন যন্ত্র অকার্যকর ছিল: তদন্তকারী দল

মালিকপক্ষের দেয়া এফআর টাওয়ারের মূল নকশার মিল পায়নি রাউজক
মালিকপক্ষের দেয়া এফআর টাওয়ারের মূল নকশার মিল পায়নি রাউজক

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঢাকার বনানীর এফআর টাওয়ারে কাজ শুরু করেছেন তদন্তকারীরা।

ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট থাকলেও ছিল তা অকার্যকর ছিল বলে জানা গেছে।

শনিবার সকাল ১১টার দিকে প্রথমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা ভবনটিতে প্রবেশ করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরাও যান সেখানে।

ভবনটির অগ্নিকাণ্ড তদন্তে মোট চারটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমান নেতৃত্বাধীন তদন্ত কমিটিতে থাকা বুয়েট, ঢাকা জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ ও আর্মড ফোর্সেসের প্রতিনিধিসহ ৯ সদস্য এফআর টাওয়ার পরিদর্শন করেন।

বনানীর এফ আর টাওয়ারের অগ্নিনির্বাপন যন্ত্র অকার্যকর ছিল— পাশাপাশি ভবনটিতে যে একটি ইমারজেন্সি এক্সিট বা জরুরি বহির্গমন পথ আছে সেটিও ছিল বন্ধ—জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দলের আহ্বায়ক অতিরিক্ত সচিব অরুণ কান্তি শিকদার।

অতিরিক্ত সচিব অরুণ কান্তি শিকদারের নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দলের ৬ সদস্য ভবনটি পরিদর্শন করেন।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে যা দেখেছি তার সারমর্ম হচ্ছে, ভবনে থাকা অগ্নিনির্বাপন যন্ত্র অকার্যকর ছিল। আর একটি ইমারজেন্সি এক্সিট আমরা দেখেছি তবে সেটি বন্ধ ছিল আর পূর্ণাঙ্গ তদন্ত করতে আরও সময় লাগবে।

এছাড়া এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় ৮, ৯ ও ১০ নম্বর ফ্লোরে যারা ছিলেন তাদের বক্তব্য নেয়া হবে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার ভবনটিতে অগ্নিকাণ্ডে ২৫ জন মারা যান।

এ দুর্ঘটনায় অর্ধ শতাধিক আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ