জাতীয়

শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান সম্ভব নয় বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাশাপাশি মনোযোগ দিতে হবে খাদ্য উদপাদন ও পরিকল্পনামাফিক সম্পদ ব্যবহারের দিকে।

শিল্পায়নে ব্যাংকঋণকে বড় বাধা –এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সুদের হার না কমানোয় ব্যাংকগুলোকে হুঁশিয়ারি দেন।

রোববার সকালে রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শিল্পমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, দেশের আর্থ সামজিক উন্নয়ন ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে জাতীয় শিল্পমেলা ভূমিকা রাখবে। তবে যেখানে-সেখানে শিল্প কারখানা স্থাপন করে কৃষিজমি নষ্ট করা যাবে না। সেইসঙ্গে শিল্পোদ্যোক্তাদের বর্জ্য ব্যবস্থাপনার দিকে খেয়াল রাখার কথা বলেন।

এ ছাড়া উদপাদিত পণ্য বিদেশে বাজারজাত করার জন্য সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

টেকসই শিল্পখাতের বিকাশে, শিল্পোদ্যোক্তাসহ দেশি-বিদেশি ব্যবসায়ী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশে প্রথমবারের মত আয়োজন করা হয়েছে জাতীয় শিল্পমেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শিল্পখাতের বিকাশ ও সংকট নিরসনে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

শিল্পের বিকাশে এসময় ব্যাংকঋণের জটিলতাকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি।

শিল্পকে বহুমুখী করার আহ্বান জানিয়ে, পরিবেশ রক্ষার দিকে মনোযোগী হতেও উদ্যোক্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এবারের মেলায় দেশের বৃহৎ, ক্ষুদ্র মাঝারি হাইটেক, কুটিরসহ সারা দেশ থেকে ৩০০ উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলায় স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ