জাতীয়

সোমবার থেকে বহুতল ভবন পরিদর্শন হবে: গণপূর্তমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম

ঢাকা শহরের বহুতল ভবন পরিদর্শনের জন্য ২৪টি দল গঠন করা হয়েছে এবং আগামীকাল-সোমবার থেকে পরিদর্শন শুরু হবে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

রোববার দুপুরে রাজধানীর দিলকুশায় রাজউকের প্রধান কার্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ঢাকার বিদ্যমান ভবনসমূহের বর্তমান অবস্থা সম্পর্কে করণীয় সংক্রান্ত রাজউকের এক দিক-নির্দেশনামূলক সভার আয়োজন করা হয়।

এফ আর টাওয়ার সম্পর্কে গণপূর্তমন্ত্রী বলেন, এবার এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে ভবনটির অবৈধ অংশ নির্মাণের সময় রাজউকে যারা দায়িত্বে ছিলেন, তদন্তে তারা দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি তদন্ত প্রতিবেদনটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

অতীতে তদন্ত প্রতিবেদনগুলো আলোর মুখ না দেখলেও এবারের তদন্ত প্রতিবেদন গণমাধ্যমের মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করা হবে জানান মন্ত্রী।

রাজউকের সক্ষমতা বাড়ানো হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্নে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

ভবন পরিদর্শনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ করা হয়েছে কি না। যদি কোনো ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পাওয়া না যায় তবে ব্যবস্থার কথা জানান মন্ত্রী।

রেজাউল করিম বলেন, বনানীর ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরেই দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীতে এ মুহূর্তে যেসব বহুতল ভবন রয়েছে তা রাজউক প্রণিত বিল্ডিং কোড মেনে তৈরি হয়েছে কি না সেটি খতিয়ে দেখতে সোমবার থেকে কার্যক্রম শুরু করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

আগামীতে রাজউকের সকল কর্মকাণ্ডকে জবাবদিহির আওতায় আনতে প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সভায় রাজউক চেয়ারম্যান আবদুর রহমানসহ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন প্রাণ হারান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ