জাতীয়

স্বাভাবিক চলাফেরা করছেন ওবায়দুল কাদের

স্বাভাবিক চলাফেরা করছেন ওবায়দুল কাদের
স্বাভাবিক চলাফেরা করছেন ওবায়দুল কাদের

সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাভাবিক ভাবে চলাফেরা করছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

স্থানীয় সময় সোমবার দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ফেইসবুকে চিকিৎসাধীন কাদেরের একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান।

ডা. এনামুর রহমান বলেন, কাদেরের শরীর থেকে অ্যান্ডো ট্র্যাকিয়াল টিউব খুলে ফেলা হয়েছে। তিনি এখন স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। চিকিৎসকরা জানিয়েছেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। রক্তচাপ এবং ডায়াবেটিস সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরো বলেন, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে বাইপাস সার্জারীর পর আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে ওবায়দুল কাদেরকে। এখন বেশ ভালো আছেন তিনি।

গত ২ মার্চ সকালে শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়। পরে এনজিওগ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। অবস্থা কিছুটা স্বাভাবিক হলে ৪ মার্চ বিকালে উন্নত চিকিৎসা দিতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ