অটিস্টিক শিশুদের বিষয়ে সমাজে সচেতনতা গড়ে তোলা জরুরি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী বাজেটে প্রতিবন্ধীদের জন্য ভাতা বরাদ্ধ থাকবে।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২তম অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অটিজম আক্রান্ত শিশুরা সমাজের বোঝা নয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজে তাদের অধিকার সুরক্ষিত করতে হবে। তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। প্রতিবন্ধীদের জন্য সাভারে ক্রীড়া কমপ্লেক্স করা হবে। সব প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে।
প্রতিবন্ধীদের শিক্ষা ও খেলাধুলায় এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শেখ হাসিনা।
বাবা-মা'র অবর্তমানে অটিজম আক্রান্ত শিশুদের পরিচর্যার ব্যবস্থা করার কথা জানিয়ে তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোধা নয়। তাদেরও অধিকার রয়েছে। প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য বাংলাদেশ সবসময় সচেতন।
প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধীরা যেন লেখাপড়ার সুযোগ পায় সে ব্যবস্থা নিশ্চিত করছে সরকার। প্রতিবন্ধী শিশুদের বিকাশের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া প্রতিবন্ধীর শিশুর প্রতিভাকে বিকশিত করার জন্য সাভারে স্পোটর্স কমপ্লেক্স তৈরি করে দেবার উদ্যোগ নিয়েছে সরকার।
শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ও একটি ট্রাস্ট ফান্ড করা হয়েছে।