রাজধানীতে অবৈধভাবে গড়ে উঠা ভবন সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পতির উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, আদালতে রিট পিটিশন দায়ের থাকায় অবৈধ ভবন উচ্ছেদ করতে পারে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ উদ্যোগে সহযোগিতা চাইলে আইন মন্ত্রণালয়ও উদ্যোগ নেবে বলে জানান তিনি।
বুদবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাসের সঙ্গে সাক্ষাত করলে, বাংলাদেশি আইন কর্মকর্তাদের ভারতে গিয়ে প্রশিক্ষণের পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তারা।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে আইনমন্ত্রী দেশের আদালতগুলোতে মামলার জট দূর করতে উদ্যোগের কথা বলেন।
এ সময় মন্ত্রী জানান, আপোসযোগ্য মামলা আদালতের বাইরে নিষ্পত্তি করতে হবে।
সরকার বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না উল্লেখ করে সাবেক বিচারপতি এস কে সিনহা সীমা লঙ্ঘন করেছেন বলেও আইনমন্ত্রী মন্তব্য করেন।
তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রশ্নে বলেন, সে বিষয়ে সময় বলে দেবে।