তৈরি পোশাক শিল্পের উন্নয়নে কারখানার কর্মপরিবেশ, অগ্নিনির্বাপন ব্যবস্থা ও শ্রমিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকার কাজ করছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরায় বিজিএমইএয়ের নতুন কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধামন্ত্রী এ কথা জানান।
পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে তার সরকারের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পোশাক শিল্পে গ্রামীণ নারীদের একটি বড় অংশের কর্মসংস্থান হচ্ছে, পাশাপাশি গ্রামীণ অর্থনীতিরও উন্নয়ন হচ্ছে।
একই সঙ্গে মানুষের মাথা পিছু আয় বেড়ে যাওয়ায় বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হচ্ছে। পোশাক শিল্পের বিকাশে নতুন বাজার সৃষ্টি করতেও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: